শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

সেরা মিউজিক ভিডিও ক্যাটাগরিতে টেইলর সুইফটের গ্র্যামি জয়

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সেরা মিউজিক ভিডিও ক্যাটাগরিতে এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন মার্কিন গায়িকা ও গীতিকার টেইলর সুইফট। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ১২তম গ্র্যামি জিতলেন এই তারকা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। ‘অল টু ওয়েল’ শিরোনামে মিউজিক ভিডিওর জন্য এবারের আসরে গ্র্যামি জেতেন টেইলর সুইফট।

এর আগে ২০১০ সালে চারটি, ২০১২ সালে দুটি, ২০১৩ সালে একটি, ২০১৬ সালে তিনটি ও ২০২১ সালে একটি গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন জনপ্রিয় এই মার্কিন গায়িকা।

অ্যাওয়ার্ড পেলেও এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না টেইলর সুইফট। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন মিউজিক ভিডিওটির সহ-প্রযোজক সৌল জারমেইন।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা)। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন।

এবারের আসরে চারটি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি নিজের করে নিয়েছেন টেইলর সুইফটেরই স্বদেশি তারকা বিয়ন্সে। ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জয়ের মধ্য দিয়ে বিয়ন্সে ভেঙে দিয়েছেন জর্জ সলতির ২০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ড। সূত্র: বিবিসি, গ্র্যামি ডটকম

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions