শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক সেন্টমার্টিন রক্ষায় আলোচনা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫৭ দেখা হয়েছে

টেকনাফ:- দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক গতকাল শনিবার দ্বীপ ব্যবস্থাপনা ও তথ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বলা হয় সেন্টমার্টিনে অপরিকল্পিত ভাবে হোটেল– মোটেল নির্মাণ অনেক বেশি হয়েছে। এতো হয়েছে যে, যা দ্বীপের ধারণ ক্ষমতার বাইরে। নতুন করে আর কোন স্থাপনা করার কথা কল্পনা করা যায়না। তাই যে কোনো মূল্যে নতুন করে আর অবৈধ স্থাপনা করতে দেওয়ার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সেন্টমার্টিনকে রক্ষা করতে দ্বীপের স্থানীয় মানুষজন, হোটেল মালিক, ট্যুর অপারেটর, জাহাজ মালিকসহ সকলকে একসাথে কাজ করতে হবে সমন্বিত ভাবে ও সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে বলে মতপ্রকাশ করেন। এ ছাড়া দ্বীপ রক্ষার্থে সরকারি ভাবে গৃহীত সকল কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন বক্তারা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, সংসদীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions