শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

দীর্ঘদিনের সংস্কারহীনতায় অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে: অর্থনীতিবিদরা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দীর্ঘদিনের সংস্কারহীনতায় দেশের চলমান অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে, খেলাপি ঋণ, রাজস্ব ঘাটতি ও ডলারের দাম সমন্বয় না করাসহ নানামুখী চ্যালেঞ্জে চাপে পড়েছে অর্থনীতি। তবে শিগগিরই অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী। শনিবার, সানেমের ষষ্ঠ অর্থনীতিবিদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

করোনার ঝক্কি সামাল দিতে না দিতেই রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এর কতোটা প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে? সঙ্কট মোকাবিলার উপায়ই বা কী? এসব প্রশ্নের সমাধান খুঁজতে সানেমের দুইদিন ব্যাপি অর্থনীতিবিদ সম্মেলন। প্রথম দিনের প্রতিবেদন উপস্থাপনায় সমাধানের পথ খোঁজা হয় ডলার সংকট, মূল্যস্ফীতিসহ নানা সংকটের।

বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক সঙ্কটের জন্য শুধু বৈশ্বিক মন্দাই দায়ী নয়। এর পেছনে অভ্যন্তরীন সংকটকেও বড় করে দেখছেন তারা। ঘুরেফিরে উঠে আসে ব্যাংক খাতে অব্যবস্থাপনা, খেলাপি ঋণ আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসনের অভাবের কথা আসে, তুলে ধরা হয় এ ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা।

দেশের স্বার্থেই আইএমএফের ঋণের বিপরীতে দেয়া শর্ত অনুযায়ী সংস্কার চালিয়ে নেবার কথা বলেন অর্থনীতিবিদরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions