শিরোনাম
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‌্যাব মহাপরিচালক

যাবজ্জীবন সাজা এড়াতে ২৭ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭০৪ দেখা হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ):- ময়মনসিংহের নান্দাইলে একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন আফিল উদ্দিন (৬০)। সেই সাজা এড়াতে ২৭ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার হারাঞ্জা এলাকার এক চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আফিল উদ্দিন নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ১৯৯৩ সালে একটি ডাকাতির মামলা হয়। পরে সেই ডাকাতি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। ২০০০ সালে আদালত পলাতক আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত করেন। সাজা এড়াতে দীর্ঘ ২৭ বছর ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। অবশেষে গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আফিল উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions