শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

‘নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা’ নির্বাচন কমিশনার আনিছুর রহমান

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৯ দেখা হয়েছে

শরীয়তপুর:- আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। নভেম্বর মাসে তফসিল ঘোষণা করবে কমিশন।
এছাড়া ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমএ পদ্ধতিতে নির্বাচন হতে পরে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি উপনির্বাচনে ঠাকুরগাঁওয়ে ৪৬ শতাংশ ভোট পড়েছে। তীব্র শীত উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে। এটা আমাদেরকে উৎসাহিত করেছে। মানুষ ভোটে ফিরে আসছে। ভোটে আস্থা সৃষ্টি করা আমাদের বড় চ্যালেঞ্জ। আগের ভোটগুলোতে আস্থার সংকট সৃষ্টি হয়েছিল। সে সংকট থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি।

আনিছুর রহমান বলেন, ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে পারবো এ আশা নিয়েই আগামী নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। আরও কিছু নতুন পদক্ষেপ নিয়ে কমিশন চিন্তা করছে। এখনই এগুলো জনসম্মুখে প্রকাশ করছি না। যথাসময়ে জানতে পারবেন। আমার বিশ্বাস বড় সব দল নির্বাচনে অংশ নেবে। অবাধ সুষ্ঠু অংশগ্রহণ মূলক নির্বাচন করতে যা যা করা দরকার সবই আমরা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের নেতা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমিশনার আনিছুর রহমান। মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প করে সাধারণ ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions