শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫৪ দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আব্দুল হামিদ (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল হামিদ ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উচালিয়া পাড়ার ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে বাসা থেকে বের হন আব্দুল হামিদ। পরে গভীর রাত হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সকালে স্থানীয়রা তার বাড়ির পাশে ধানি জমিতে আব্দুল হামিদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions