শিরোনাম
কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার মব গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ

১৯১টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে : সংসদে তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অনলাইন সংবাদমাধ্যমে দেশবিরোধী সংবাদ প্রচার করা হলে তা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ইতোমধ্যে ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তথ্য ও সমপ্রচারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। খবর বিডিনিউজের।

হাছান মাহমুদ বলেন, দেশ বিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ‘জনমনে বিভ্রান্তি ছড়ায়’– এমন ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলের পাশাপাশি লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় থেকে ১৬২টি অনলাইন নিউজ পোর্টাল, ১৬৯টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল এবং টিভি চ্যানেলের ১৫টি অনলাইন পোর্টালসহ মোট ৩৪৬টি অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন দেওয়া হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজধানী থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা ১ হাজার ১৪১টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ৫০৯টি, সাপ্তাহিক ৩৪৫টি এবং মাসিক পত্রিকা ২৮৭টি।

চট্টগ্রাম–৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারি ইলেকট্রনিক গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশনে ‘মানহীন অনুষ্ঠান প্রচারের সুযোগ নেই’। রাষ্ট্রীয় নীতিমালা অনুসরণ করে বিটিভি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে সংগীতানুষ্ঠান, তথ্যচিত্র, নাটক, বিনোদনমূলক অনুষ্ঠানসহ নানাবিধ অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করছে।

হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানায় চারটি টিভি চ্যানেল এবং ৩৪টি বেসরকারি স্যাটেলাইট টিভি স্টেশন কার্যক্রম চালাচ্ছে। সরকারের জাতীয় সমপ্রচার নীতিমালা–২০১৪ অনুযায়ী এসব টিভির সমপ্রচার হচ্ছে। এই নীতিমালায় ‘অপসংস্কৃতি’ রোধে স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions