শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটিতে জমে উঠেছে ঈদ ও বৈসাবির বাজার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এইবার বৃহত্তর মুসলিম উম্মার পবিত্র ঈদুল ফিতরের সঙ্গে আরও কয়েকটি উৎসব পালন করবে মানুষ।

পাহাড়ে ঈদের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু এবং বৈশাখি উৎসব উদযাপিত হবে।
এ উৎসবগুলোকে ঘিরে বেচা-বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন শপিংমলের ব্যবসায়ীরা।

উৎসবের দিনগুলো যতই ঘনিয়ে আসছে জেলা শহরের শপিংমলগুলোতে ততই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যা নামলে শপিংমলগুলোতে লোকে লোকারণ্য হয় চারপাশ। ব্যবসায়ীরা যেমন বিকিকিনিতে দম ফেলার সময় পাচ্ছেন না তেমনি ক্রেতারা তাদের পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন।

শপিংমলে আসা ক্রেতারা বলছেন, এইবার পবিত্র ঈদুল ফিতরের সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর সংমিশ্রণ বৈসাবি এবং বৈশাখি উৎসব একসঙ্গে পালন করবে। যে কারণে উৎসবের আনন্দটা বহুগুণ বেড়ে গেছে। তবে ব্যবসায়ীরা বিক্রিতে কিছুটা ছাড় দিলে বেচা-বিক্রি আরও বাড়বে বলে জানান তারা।

ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা এলে তারা অল্প লাভে পোশাকটা ছেড়ে দিচ্ছেন। যাতে সাধারণ মানুষ তার প্রিয় পোশাকটা নিয়ে বাড়িতে ফিরতে পারেন।

জেলা শহরের বিএম শপিংমলের ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন এ শপিংমল থেকে অর্ধকোটি টাকারও বেশি কাপড় ও অন্যান্য প্রসাধনী সামগ্রী বিক্রি করা হচ্ছে। উৎসবগুলো পালনের দু’দিন আগে অর্থাৎ শেষ সময়ে বেচা-বিক্রি কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions