শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বান্দরবানের সাংগু নদীতে ডুবে কিশোরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪০৮ দেখা হয়েছে

বান্দরবান: জেলা শহরের সাংগু নদীর চরে খেলতে গিয়ে নদীতে ডুবে চিং মং উইন মারমা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে বান্দরবান শহরের উজানীপাড়া এলাকার সাংগু নদীর পলিকুম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চিং মং উইন মারমা (১৫) পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়ার জমজম গলি এলাকার কোকোচিং মারমার ছেলে।

স্থানীয়রা জানান, সাংগু নদীর চরে দুপুরে কয়েক জন কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে ক্রিকেট বলটি নদীতে চলে যায়। পরে তাদের মধ্যে এক কিশোর বলটি নদী থেকে সাঁতার কেটে আনতে গেলে হঠাৎ তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। পরে বান্দরবান হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক ডা. এসএম আসাদুল্লাহ জানান, বেলা সাড়ে তিনটার দিকে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions