শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, ব্যাংকের টাকা,থানচিতে কেএনএফের সঙ্গে যৌথ বাহিনীর ১ ঘণ্টাব্যাপী গোলাগুলি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বান্দরবানের থানচি বাজার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কেএনএফ সদস্যদের প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাজার ও আশেপাশের এলাকায় গোলাগুলি শুরু হয়। এরপর রাত ১০টার দিকে গোলাগুলি থামে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা এ তথ্য দেন।
তিনি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

ডিআইজি নূরে আলম মিনা বলেন, ‘থানচি পাহাড়ের পূর্ব ও দক্ষিণ পাশের পাহাড় থেকে থানা লক্ষ্য করে গুলি ছোঁড়ে কেএনএফ সন্ত্রাসীরা। পরে পুলিশ থানা থেকে গুলি করে।
তারাও গুলি করে। পরে আমরা বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করি। তারাও পুলিশের সঙ্গে গোলাগুলিতে যোগ দেয়। এরপর পরিস্থিতি থমথমে।
আমরা সতর্ক অবস্থায় আছি।’

সন্ত্রাসীদের সঙ্গে ৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে জানিয়ে চাইলে থানচি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘রাতে আমরা সতর্ক আছি। সকাল না হলে বলা যাচ্ছে না।’ গোলাগুলিতে হতাহত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নেই।’

পুলিশ জানায়, বাজারের আশপাশে দুটি জায়গায় গোলাগুলি হয়।
স্থানীয় সু্ত্র জানায়, এ ঘটনায় বাজার ও সংলগ্ন এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানচি বাজারের ২০০ থেকে ৩০০ গজের ভেতরেই রয়েছে থানচি থানা, একটি বিজিবি ক্যাম্প এবং থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট।

এর আগে, গত বুধবার দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র সন্ত্রাসীরা। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে কেএনএফ সদস্যরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে অর্থ লুট করে। রাতে এ রিপোর্ট লেখা পযন্ত পুলিশের অস্ত্র, গুলি ও ব্যাংকের লুট হওয়া অর্থ উদ্ধার হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions