শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটিতে অবৈধভাবে মাছ শিকার জাল ও নৌকা জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৪৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে মাছ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়েছে। বুধবার দিনব্যাপী কাপ্তাই হ্রদের বিভিন্ন অংশে বিভিন্ন পরিচালনা করে জাল ও নৌকা জব্দ বিএফডিসি ও নৌ-পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে এই তথ্য জানিয়েছে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণণকেন্দ্র।

সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে জাঁগ দেয়া, অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে গাছের গুঁড়ি বা গুইট্টা অপসারণ, মাছের নিরাপদ আবাসস্থল ধ্বংস সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রতি বছরের ন্যায় এ বছরও নৌ-পুলিশের সহায়তায় হ্রদের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় বিএফডিসির টহল টিম ও নৌ-পুলিশ বুধবার রাঙ্গামাটির হরিণা টিলায় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি জাঁগ জাল, একটি কেচকি জাল, দুইটি অক্সিজেন সিলিন্ডার, চারটি ইঞ্জিন চালিত নৌকা ও তিনটি কাঠের নৌকা জব্দ করা হয়। বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া জানান, কাপ্তাই হ্রদে জাঁগ বিরোধী টহল অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions