শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

বান্দরবানে বস্তা খুলতেই মিলল দুই ভালুক শাবক, গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৩৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের আলীকদম উপজেলা থেকে ভালুকের দুটি বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বন্যপ্রাণী পাচারের অভিযোগে মো. আলাউদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য জানান।

গ্রেপ্তার আলাউদ্দিন ১ নম্বর আলীকদম ইউপির ৩ নম্বর ওয়ার্ড উত্তর পালংপাড়ার শামশুল আলমের ছেলে।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের শিবাতলীপাড়া এলাকার আলীকদম-চকরিয়া সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলীকদম থেকে চকরিয়াগামী মো. আলাউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে মোটরসাইকেলের বস্তা থেকে দুটি ভালুকের বাচ্চা উদ্ধার করে। এ সময় বন্যপ্রাণী পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ভালুক শাবকগুলো কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা চলছে। আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার তাদের রেড লিস্ট বা লাল তালিকায় বাংলাদেশে এশিয়ান কালো ভালুককে চরম সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনে এখনো অল্প সংখ্যায় হলেও এরা টিকে আছে। তবে ক্রমাগত বন ধ্বংস ও পাচারকারীদের কারণে দিনকে দিন এদের অবস্থা আরও খারাপ হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা থেকে ভালুক, মায়া হরিণ, ময়না পাখি, লজ্জাবতী বানরসহ (বেঙ্গল স্লো লরিস) বিভিন্ন বিপন্ন বন্যপ্রাণী পাচার করে আসছে একটি চক্র।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions