শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে অপহৃত শিক্ষার্থী টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৬৮৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে অপহরণের শিকার এক শিক্ষার্থীকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন রাকিব হোসেন (১৭) ও আমিনুল ইসলাম (২৫)।

এসপি বলেন, গত ৩০ মার্চ মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি সরকারি কলেজে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে (১৭) রাকিবসহ কয়েকজন জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরিবার তার খোঁজখবর না পেয়ে মাটিরাঙ্গা থানাকে জানালে পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং রাকিব ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান এসপি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions