শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

যুক্তরাষ্ট্রের জার্সিতে দেখা যাবে অ্যান্ডারসনকে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৩৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নিউজিল্যান্ডের জার্সিতে ২০১২ সালে অভিষেক হয়েছিল কোরি অ্যান্ডারসনের। ক্যারিয়ার শুরুটা ভালো হলেও মাঝপথে ২০১৮ সালে দল থেকে ছিটকে যান এই কিউই অলরাউন্ডার। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। প্রায় ছয় বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন।

তবে এবার নিউজিল্যান্ডের জার্সিতে নয় বরং যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামবেন এই বাঁহাতি অলরাউন্ডার। আগামী মাসে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তাদের দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।

মূলত কোরি অ্যান্ডারসনের স্ত্রী মেরি মার্গারেট যুক্তরাষ্ট্রের নাগরিক। যার সুবাদে অ্যান্ডারসনও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান এবং নিউজিল্যান্ড দলে জায়গা না পাওয়ায় তাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেয় যুক্তরাষ্ট্র।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions