শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে খেলবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৪০ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :- টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে খুদে ফরম্যাটের সিরিজের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

সব ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রাইরি ভিউ কমপ্লেক্সে (পিভিসিসি)। তার আগে মার্কিন ক্রিকেট দল কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ মে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার যুগ্মভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। রেকর্ড ২০টি দল টুর্নামেন্টে অংশ নেবে ২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।

ইউএস ক্রিকেট (ইউএসএসি) বৃহস্পতিবার বাংলাদেশ ও কানাডার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ইউএসএ ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ও কানাডার বিপক্ষে দুটি সিরিজ আমাদের জাতীয় ক্রিকেট দলের কম্বিনেশন ঠিক করতে যথেষ্ট সাহায্য করবে।’

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর একটি ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে। এই সিরিজ দুদলের ক্রিকেটারদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেবে।’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ
২১ মে : প্রথম টি ২০
২৩ মে : দ্বিতীয় টি ২০
২৫ মে : তৃতীয় টি ২০

(সব ম্যাচ টেক্সাসের হিউস্টনে)

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions