শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসাসেবা-ওষুধ বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৫৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন আতিয়া বিনতে আক্তার স্থানীয় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা কার্যক্রমে প্রায় এক হাজার ২০০ পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ চিকিৎসাসেবা ও ওষুধ নেন। এ সময় জোনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবার উদ্দেশে জোনের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন—এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মাটিরাঙ্গা জোন সব সময় অসহায় ও দরিদ্রদের মাঝে বিভিন্ন সহায়তার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions