শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই পরিচালক!

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৯০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গত ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির কার্যনির্বাহী সভায় প্রতিবেদন জমা দেয় বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত মূল্যায়ন কমিটি। সে দিন প্রতিবেদনের অনুলিপি দেওয়া হয়নি বোর্ড পরিচালকদের। ভবিষ্যতে দেওয়া হবে, এমন নিশ্চিয়তাও নেই। কারণ বিশ্বকাপ দলে অস্থিরতা তৈরিতে দুই পরিচালককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেটাররা।

যা অস্বস্তিতে ফেলে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকে। ধারণা করা হচ্ছে অভিযুক্ত দুই পরিচালককে লজ্জার হাত থেকে বাঁচাতে প্রতিবেদনের অনুলিপি দেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি চেপে যান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

গত বছর ভারতের হওয়া বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ। কারণ অনুসন্ধানে এক মাসেরও বেশি সময় দলে বিশ্বকাপে দলের সঙ্গে থাকা সকলের সাক্ষাৎকার নেয় মূল্যায়ন কমিটি।

প্রথমে নেওয়া হয় বিশ্বকাপের টিম ডিরেক্টার খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং সাবেক নির্বাচক হাবিবুল বাশারের।

পরে সাক্ষাৎকার নেওয়া হয় কোচিং স্টাফ ও ক্রিকেটারদের। সবার শেষে কমিটির সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও তামিম ইকবালকেও মুখোমুখি হতে হয় মূল্যায়ন কমিটির।

বিসিবি সভাপতি আর তামিম ইকবালের মধ্যে মতভেদ তৈরির পেছনে চন্ডিকা হাথুরুসিংহের দায় খুঁজে পেয়েছে মূল্যায়ন কমিট। বিশ্বকাপ স্কোয়াডে তামিমের না থাকা, দলের ভারসাম্য নষ্ট হয়ে বলে কমিটিকে জানিয়েছে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার।

ক্রিকেটার বা কোচিং স্টাফ—কেউ বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নেয়নি। আর এই বিষয়টি প্রতিবেদনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মূল্যায়ন কমিটি। একে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে বিশ্বকাপের টিম ম্যানজেমেন্ট।

ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে বাংলাদেশ দল। এ জন্য দল হিসেবে ভালো খেলতে পারেনি টাইগাররা। এতে মত দিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের একাংশ। মূল্যায়ন কমিটির প্রতিবেদনে ব্যর্থতার কারণ হিসেবে এটিকেও বেশ গুরুত্বসহকারে দেখানো হয়েছে।

বিশ্বকাপ দলের অধিনায়ক সাকিব আল হাসানের ইচ্ছেতেই এমন পরিবর্তন হয়েছে বলে মূল্যায়ন কমিটিকে জানিয়েছেন হাথুরুসিংহে। অন্যদিকে সাকিবও মূল্যায়ন কমিটিকে জানান, প্রধান কোচের কথায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়।

তবে মজার বিষয় হচ্ছে সকলে একটি বিষয়ে একমত হয়েছে। সেটি হচ্ছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে প্রধান কোচ হাথুরুসিংহের চড় মারা বিষয়টি। ক্রিকেটার, টিম ম্যানেজম্যান্ট, পরিচালক বা কোচিং স্টাফের কেউই মূল্যায়ন কমিটিকে কোনো তথ্য দেয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions