শিরোনাম
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও এত শিশু গেল কোথায়! পুলিশকে মেরে সুড়ঙ্গ দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী বগা বান্দরবানে পাহাড়ি নারীদের স্বপ্নপূরণের সহযোগী বসুন্ধরা গ্রুপ প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০ সাভারে ঘরে মিলল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে দৃশ্যমান ঝুলন্ত সেতু

রাঙ্গামাটিতে বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল মেমেসিং

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মেমেসিং মারমা। আজ মঙ্গলবার তার ধর্ম বিষয়ের পরীক্ষা ছিল। মেমেসিং মারমা উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা বলেন, মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা (৪৭) গতকাল সোমবার বিকেলে কুকিমারাপাড়ায় নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কারবারি আরও বলেন, বাড়িতে বাবার লাশ রেখে আজ মঙ্গলবার মেমেসিং মারমা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ধর্মীয় কার্যাদি শেষে বিকেলে কুকিমারা শ্মশানে উপাচিং মারমার লাশ দাহ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা বলেন, ‘মেমেসিং মারমা ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions