শিরোনাম
কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন পাকিস্তানের অনুরোধে মুহূর্তে বদলে গেলেন ট্রাম্প, ইসলামাবাদের লাভ, ভারতের জন্য কী বার্তা ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা

শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সম্পর্ক ভাঙার জল্পনার ইতি ঘটেছিল আগেই। তবে বিয়ে নিয়ে কানাঘুষা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন পশ্চিবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক।

তিনি এবার গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সাথে। প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবিও।
শ্রীময়ী জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি দিন আইন মতে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

শ্রীময়ী বলেন, “এখনও বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু’জনে মিলে সামনের দিনগুলি ভাল ভাবে কাটানোর কথা ভাবছি।” স্থানীয় গণমাধ্যমকে শ্রীময়ী আরও জানিয়েছেন আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সে সব এখনও নির্ধারণ করা হয়ে ওঠেনি। আমন্ত্রিতদের তালিকাও প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে।

৬ মার্চের পর পুরোদস্তুর সংসার শুরু করবেন দু’জন।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয় গত ১০ জানুয়ারি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions