শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

নিষেধাজ্ঞা উঠল, পর্যটকরা যাচ্ছেন বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুমে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪২১ দেখা হয়েছে

বান্দরবান:- প্রায় ছয় মাস বন্ধ থাকার পর সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুম ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে জেলা প্রশাসন।

বান্দরবানের পাহাড়ে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা ও পর্যটকদের নিরপাত্তার কথা বিবেচনা করে দেবতাখুমে পর্যটকদের যাওয়া নিষেধ ছিল।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকে দেবতাখুম পর্যটনকেন্দ্রে যাওয়ার জন্য পর্যটকবাহী গাড়িতে ভিড় করেন অনেক পর্যটক। গাড়িতে দেবতাখুমে গিয়ে আর পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটার পাশাপাশি লেকের স্বচ্ছ পানিতে নৌকায় কায়াকিং করে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করেছেন পর্যটকরা।

গত বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২২ জানুয়ারি থেকে দেবতাখুম পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। তবে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের আগে উপজেলা প্রশাসন থেকে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ ২০২৩ সালের ১৪ জুলাই জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তির জারি করে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions