শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ২২ জানুয়ারি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৬৭০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে উপজেলাটিতে পর্যটক যাতায়াতে আর বাধা রইল না।

গত ১৭ জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনা নিবাসের গত ১৭ জানুয়ারি এক চিঠির আলোকে জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হলো।

এ ক্ষেত্রে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের আগে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হবে। তা ছাড়া পর্যটন এলাকায় চলাচলে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions