শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

নির্বাচন সার্বিকভাবে ফেয়ার হয়েছে এ কথা বলার সুযোগ নেই : চুন্নু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন সার্বিকভাবে ফেয়ার (সুষ্ঠু) হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে, আবার কিছু কিছু জায়গায় হয়নি।

বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মুজিবুল হক চুন্নু বলেন, আমরা (জাপা) কোনো ট্র্যাক চেঞ্জ করিনি। যেহেতু এখন পার্লামেন্টে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে আমাদের অনেকগুলো সমস্যা হয়েছে। বিভিন্ন মহল যারা আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার হবে, তারা কথা রাখেনি।
আমাদের ময়মনসিংহের প্রার্থী ৪৪ হাজার ভোট পেয়েছেন। পাস করেছেন ৫১ হাজার ভোটে। তিনিই বলেছেন, ২টার পরে অনেক কেন্দ্রেই প্রিসাইডিং অফিসার নিজে সিল মেরেছেন এবং এটা তার কাছে প্রুফও আছে। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়েছেন, এ ধরনের কাজ অনেক জায়গায় হয়েছে। আমার এলাকায় হয়তোবা ফেয়ার হয়েছে এটা আমার কারণে হোক বা যে ভাবেই হোক। কিন্তু অনেক জায়গায় ফেয়ার হয়নি। যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি।

তিনি বলেন, নির্বাচন সার্বিকভাবে ফেয়ার বলা যায় না। কোথাও কোথাও ফেয়ার হয়েছে। কিন্তু অনেক জায়গায় ফেয়ার হয়নি। যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। এখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।

চুন্নু আরও বলেন, আমরা কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও জনগণের পক্ষে সংসদে উচ্চস্বরেই কথা বলব। সরকারকে জবাবদিহি করার জন্য সংসদে যা যা করা দরকার আমরা তাই করব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions