শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

জেলার এসপির দায়িত্বে অতিরিক্ত ডিআইজিরা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৪১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা প্রায় আড়াই মাস আগে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। পদোন্নতি পেলেও তারাই এসপির দায়িত্ব পালন করে আসছেন। তবে তাদের অন্যত্র পদায়ন হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের এসপি সরকার আশরাফ হোসেন, কুষ্টিয়ার এসপি এএইচএম আবদুর রকিব, ডিএমপির ডিসি মোহাম্মদ আনিসুর রহমানসহ আরো অনেকে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান বলেন, তাদের পদোন্নতি যেহেতু হয়েছে, পদায়নও হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions