শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৯১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে যাতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে নিজেদের তুলে ধরতে পারে এজন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। পার্বত্য অঞ্চল থেকে আরো ঋতুপর্ণা তৈরি করতে পার্বত্য মন্ত্রণালয় ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেছেন পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোনও বিকল্প নেই। তাই প্রতিটি স্কুলে যাতে নিয়মিত যাতে সংগীত ও ক্রীড়ার চর্চা হয় তার জন্য প্রতিটি স্কুলে সংগীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায়ও এগিয়ে নেয়া হবে।

তিনি রবিবার রাঙ্গামাটির মারি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।

চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বালিকা দলের খেলায় বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঘাইছড়ি পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক দলে রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু উপজেলায় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান আরো বলেন, পার্বত্য রাঙ্গামাটি হচ্ছে খেলোয়াড় তৈরির একটি কারখানা। এই রাঙ্গামাটি থেকে ইতিমধ্যে অসংখ্য খেলোয়াড় উঠে এসেছে। তিনি বলেন, আমার চাচাও একজন ক্রীড়াবিদ ছিল। তিনি পাকিস্তান আমলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এছাড়াও রাঙ্গামাটি থেকে অংখ্য ক্রীড়াবিদ দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। আমাদের এই হারানো গৌরব ফিরিয়ে এনেছে রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা, আনাই মগিনীরা। তিনি স্কুলের শিক্ষকদের শিক্ষার পাশাপাশি খেলোয়াড় তৈরি করতে সচেষ্ট ভূমিকা রাখার আহবান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions