শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

শান্তি চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখব: কুজেন্দ্র লাল ত্রিপুরা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৫০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খাগড়াছড়ি জেলার একমাত্র আসন থেকে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান তিনি।

এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গণমাধ্যমকে তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামের সম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সর্বদা কাজ করবেন বলেও জানান তিনি।

এর আগে ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠনের পর খাগড়াছড়ির কল্পরঞ্জন চাকমা প্রথম এই মন্ত্রণালয়ের মন্ত্রির দায়িত্ব পালন করেন। তারপর থেকে প্রথমে রাঙামাটির দীপংকর তালুকদার ও পরে বান্দরবানের বীর বাহাদুর ঊশৈসিং এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব খাগড়াছড়িতে ফিরে যাওয়ায় জেলার আপামর সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুইবার জয়ী হন। তার আগে তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions