শিরোনাম
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না রাঙ্গামাটি শহরের রূপনগরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয়

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ফেডারেশন কাপে বাংলাদেশ পুলিশ এফসি’র বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর একার চার গোলে পুলিশ এফসিকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে কিংস। এতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে টেবিলের শীর্ষে ছিল পুলিশ এফসি, তাদের পয়েন্ট ছিল ৬। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে লড়াইয়ে ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফর্টিস এফসি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় জয়ের পর কিংসের পয়েন্ট দাঁড়ায় ৮। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হিসেবে প্লে-অফে উঠেছে মোহামেডান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় পুলিশ। ৩৫তম মিনিটে কিংসের বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি পাওলো এনরিক, তার শট ক্রসবারে লেগে ফিরে আসে।

উল্টো যোগ করা সময়ে পেনাল্টি থেকে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বক্সে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন দোরিয়েলতন।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান তারকা। ৫২তম মিনিটে রাকিব হোসেনের পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

৮২তম মিনিটে রাকিবের ক্রসে দারুণ হেডে পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচের শেষদিকে আরও একটি গোল করে নিজের চার গোল পূর্ণ করেন দোরিয়েলতন। তবে যোগ করা অতিরিক্ত সময়ে সান্ত্বনাসূচক একটি গোল শোধ করে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions