
ডেস্ক রির্পোট:- বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস।বাংলাদেশের ইতিহাস বই
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইরান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যকার ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরানী দূতাবাসটি।
প্রেস বিজ্ঞপ্তিতে ইরান সরকার মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানের ভূয়সী প্রশংসা করেছে। দূতাবাস জানায়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি স্থাপনের যে প্রচেষ্টা বাংলাদেশ চালাচ্ছে, তা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাত এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যে শোক ও সংহতি প্রকাশ করেছে, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান। বিশেষ করে, ১৩তম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ, শোক বইতে স্বাক্ষর এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর বিপরীতে, ইসলামি প্রজাতন্ত্র ইরানও সাম্প্রতিক যুদ্ধাবস্থায় নিহত বাংলাদেশি নাগরিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
কূটনৈতিক তৎপরতা ও নাগরিক সুরক্ষা দূতাবাস জানিয়েছে, আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরান কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে আজারবাইজানের মাধ্যমে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু মিডিয়া আউটলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খণ্ডিত ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার করা হচ্ছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। দূতাবাস এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের ভুল উপস্থাপনা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।সংবাদ বিশ্লেষণ সেবা