শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৯টি পরিবার উপকৃত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) হরিণা জোনের ১২ বিজিবির উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
উপকারভোগীদের মধ্যে ৯টি বাঙালি ও ১০টি পাহাড়ি পরিবার রয়েছে।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানও বিজিবির দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগ এলাকার সম্প্রীতি ও উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
এ সময় ভূষণছড়া ও বড়হরিণা ইউনিয়নের একটি মাদ্রাসাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়, যা বসতবাড়ি মেরামতে ব্যবহৃত হবে। পাশাপাশি অসচ্ছল পরিবারের জন্য চিকিৎসা সহায়তা, কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়।
বিজিবি জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions