
বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্ধ করেছে করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় এঘটনা ঘটে।
আটক আতাউল্লাহ কলিম (৩২) উপজেলার উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইসহাক মাস্টারের ছেলে ও অপরজন মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রী’র ছেলে হারুন (২৬)।
স্থানীয় সুত্রে জানা যায়, মিয়ানমার থেকে গরু পাচার চক্রের কলিম গ্রুপের প্রধান আতাউল্লাহ কলিম ও হারুন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।পরে তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে আজ এলাকাবাসীরা আটক করে। এসময় তাদের কাছে একটি দেশীয় কাটাব বন্দুক পাওয়া গেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ গটনাস্থলে পৌছে হেফাজতে নেয় তাদের।সংবাদপত্রের সাবস্ক্রিপশন
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দুকসহ দুই ব্যক্তিকে স্থানীয়রা আটকের পর খবর দিলে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।তারা থানায় ফিরলে বিস্থারিত জানা যাবে।