শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে ১৭ জন আটক

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি সদর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলায় জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ১০ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গভীর রাত পর্যন্ত ডিবি পুলিশের একটি দল রাঙ্গামাটি সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, জুয়া প্রতিরোধ, ইভটিজিং দমন এবং কিশোর গ্যাংবিরোধী কার্যক্রম পরিচালনা করে।
অভিযান চলাকালে রাঙ্গামাটি পৌরসভার শান্তিনগর ফিশারিঘাট এলাকায় পুরাতন বাস টার্মিনালের পেছনে যাত্রী ছাউনির পাশের একটি আবদ্ধ কক্ষে অবৈধভাবে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাসসহ নগদ অর্থ জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions