শিরোনাম
রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’ বৃটেনে নেতৃত্ব নির্বাচনে লড়বেন স্ট্রিটিং, বার্নহামের অঙ্গীকার লেবারকে বাঁচানো অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ, একটিতে উপাধ্যক্ষ নিয়োগ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)সহ দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে একটি মেডিক্যাল কলেজে উপাধ্যক্ষ নিয়োগের কথাও উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, যিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তর-এ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খান, তিনিও অধিদপ্তরে ওএসডি হিসেবে দায়িত্বে ছিলেন।

অন্যদিকে নোয়াখালী মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং মুগদা মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন।

একই সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions