শিরোনাম
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ৭৫ পরিবার থাইল্যান্ড প্রবাসীকে ইউপিডিএফের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা শঙ্কায় মিঠন চাকমা,থানায় জিডি রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান রাঙ্গামাটির বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন পাহাড়ে বৈসাবি উৎসবের আমেজ: জমে উঠেছে বাজার, চলছে পাঁচন প্রস্তুতি নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ৭৫ পরিবার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- :- রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সোলার চালিত ডিপ টিউবওয়েল স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় এ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য নিরাপদ পানির নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
আজ সকালে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে টিউবওয়েলটির উদ্বোধন করা হয়। লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় জোনের জেডএসও মেজর আল জাকারিয়া জন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় বিশুদ্ধ পানির অভাব ছিল। স্থানীয় বাসিন্দারা দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। নতুন এই সোলার ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে প্রায় ৭৫টি পরিবার সরাসরি উপকৃত হবে, যার মধ্যে ১০টি বাঙালি এবং ৬৫টি পাহাড়ি পরিবার রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি টিউবওয়েলের সঠিক ব্যবহার, পানি সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এই উদ্যোগ তাদের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য পানি সংগ্রহের কষ্ট কমবে এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে।
উল্লেখ্য, লংগদু জোন পার্বত্য এলাকায় বিভিন্ন সময় স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, অবকাঠামো উন্নয়নসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions