শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। তাতে গ্রুপ রানার্স আপ হয়েই সেমিফাইনালে খেলতে যাচ্ছে লাল-সবুজরা।

যুবাদের সেমি নিশ্চিত হয়েছিল আগেই। গ্রুপসেরা হওয়ার জন্য দরকার ছিল তিন পয়েন্ট। দুর্ভাগ্য এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

মালদ্বীপে শুরুতে ১৭ মিনিটে এগিয়ে যায় ভারত। কর্নার থেকে জাল কাঁপান বিশাল যাদব। যদিও এই অগ্রগামিতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এই অর্ধে যোগ করা সময়ের ১১ মিনিটে গোল শোধ দেয় বাংলাদেশ। রোনান সুলিভানের কর্নার থেকে নিখুঁত প্লেসিংয়ে গোল করেন আব্দুল রিয়াদ ফাহিম।

দ্বিতীয়ার্ধে খেলা আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলেও স্কোরলাইনে আর কোনও হেরফের হয়নি।

গ্রুপে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। তাতে একটি জয় ও একটি ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। ভারতেরও সমান ৪ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা গ্রুপসেরা হয়েছে। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল। আর ভারতের প্রতিপক্ষ ভুটান।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions