শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লিওনেল মেসি নিজেই যেন এক জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসকে অভিনব কায়দায় বরণ করে নিচ্ছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটি নবনির্মিত ‘নু স্টেডিয়ামে’ একটি গ্যালারির নামকরণ করছে তাদের বর্তমান অধিনায়ক মেসির নামে!
সাধারণত, কোনো খেলোয়াড় অবসরে যাওয়ার পর তার সম্মানার্থে এমন কিছু দেখা যায়। তবে ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকরকে সম্মান জানাতে কোনো প্রথাগত নিয়মের তোয়াক্কা করেনি ফ্লোরিডার ক্লাবটি। নতুন স্টেডিয়ামের লোয়ার বোলের ১১৭-১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭-২৩৩ নম্বর সেকশন পরিচিতি পাবে ‘লিও মেসি স্ট্যান্ড’ নামে। শুক্রবার এক আবেগঘন বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ বলে, ‘সাধারণত অতীতকে ঘিরে শ্রদ্ধা জানানো হয়, যেখানে নস্টালজিয়া মিশে থাকে। তবে এই সিদ্ধান্তটি বর্তমানকে ঘিরে। লিও মাঠে পা রাখলেই আমরা যা অনুভব করি, এটি তারই স্বীকৃতি। কাউকে সম্মান জানানোর মানে কোনো অধ্যায় শেষ করা নয়। বরং এটি অনুভব করা যে, আমরা এক অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে আছি।’
বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) অধ্যায় চুকিয়ে ২০২৩-এ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মেসি। এখন পর্যন্ত মায়ামির হয়ে রেকর্ড ৮২ গোল এবং ৫৩টি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মহাতারকার নেতৃত্বেই ২০২৩-এ লীগস কাপ, ২০২৪-এ সাপোর্টার্স শিল্ড ও ২০২৫-এ এমএলএস কাপ জেতে মায়ামি। একইসঙ্গে, এক মৌসুমে (২০২৪) সর্বোচ্চে পয়েন্টের (৭৪) রেকর্ডও গড়ে ফ্লোরিডার ক্লাবটি। সেইসঙ্গে টানা দুই মৌসুমে (২০২৪ ও ২০২৫) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (এমভিপি) বা এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ডও গড়েন মেসি।
আগামী ৪ঠা এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে নতুন ভেন্যুতে প্রথম ম্যাচ খেলতে নামবে মায়ামি। এই নিয়ে দ্বিতীয়বার মেসির নামে কোনো গ্যালারির নামকরণ হলো। এর আগে ২০২৫-এর জুনে তার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও একইভাবে সম্মান জানায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions