শিরোনাম
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক সেবনের অভিযোগে রয়েছেন—রাশেদুল ইসলাম (২৯), টিসু চৌধুরী (২৯), শাহ আলম (৩৭), আলমগীর (৩০), রিদম (২৮), মমিন উদ্দিন (৩০) ও ইউসুফ (২৩)। তাদের অধিকাংশই রিজার্ভ বাজার ও আশপাশ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া রিজার্ভ বাজার এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—পিংকি আক্তার (২০), রাইসা মনি (১৯), রিমি (১৯) এবং ইব্রাহিম (৪৬)।
পুলিশ জানায়, শুকতারা বোডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেস নামক আবাসিক হোটেলে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
“রাঙ্গামাটি শহরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions