শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫২২ দেখা হয়েছে

অসীম চাকমা,বিলাইছড়ি:- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দূর্গম ফারুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর পানছড়ি ত্রিপুরা পাড়ার ৫ পরিবারের ঘর পুড়ে ছাই হয়েছে। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মার্চ দুপুর আনুমানিক ১ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, পানছড়ি ত্রিপুরা পাড়াটি একটি দূর্গম ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা। পাড়াটিতে মাত্র ৮ পরিবার নিয়ে গঠিত । এই আট পরিবারের মধ্যে ৫ পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। খাবার নেই, কাপড়-চোপড় নেই, থাকার জায়গা নেই নানা সমস্যায় হাহাকার করছে পরিবারগুলো।

তারাছড়ি গ্রামের বাসিন্দা ও ছাত্র সুভাস ত্রিপুরা জানান, ১৭ মার্চ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। এই সময় পরিবারগুলোর ছোট ছেলে-মেয়ে বাদে বড় কেউ ছিলনা। কারণ তারা দূরের পাড়াড়ে জুমের কাজে ব্যস্থ ছিল। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো কিছুই বাচাতে পারেনি, তারা এখন নিঃস্ব।

৩নং ফারুয়া ইউনিয়ন পরিবষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, ১৭ মার্চ আনুমানিক দুপুর ১ টার সময় ৩নং ফারুয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের পানছড়ি ত্রিপুরা পাড়ার ৫টি বসত ঘর সম্পুন্ন আগুনে পুড়ে গেছে। তিনি জানান, গ্রামটিতে মোট ৭টি পরিবারের ৭টি ঘর রয়েছে, রান্না চুলা থেকে আগুনে সুত্রপাত বলে গ্রামবাসী জানিয়েছেন। অগ্নি কান্ডের সময় অধিকাংশ প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি কাজের জন্য গ্রামের বাইরে ছিল বলে জানা গেছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য ইউনিয়ন পরিষদ হতে আমি- চাল, কম্বল, তেল, ডাল ব্যবস্থা করেছি আজকে তাদের মাঝে বিতরণ কবরো। এ বিষয়টি আমি উপজেনা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি। উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ত্রান এবং শুকনা খবার ব্যাবস্হা করেছেন। পরবর্তীতে আরো সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এবং আজকে ফারুয়া সাব জোনের সাব জোন কমান্ডার উক্ত গ্রাম পরিদর্শনে গেছেন এবং সার্বিক সহযোগিতার জন্য ক্ষতিগ্রস্হ পরিবারের সাথে কথা বলবেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান জানান, যতটুকু জেনেছি চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, এলাকাটি দূর্গম হওয়ায় খরব পরে পেয়েছি। তবে আমরা আজকের মধ্যে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণ পৌছানোর ব্যবস্থা করছি। এছাড়াও পরিবারগুলোর জন্য যা যা করা লাগে তার ব্যবস্থা করা েহবে বলে জানান।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions