শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ শুধু তেল ও গ্যাসের বাজারে নয়, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সালফার ও ইউরিয়ার মতো গুরুত্বপূর্ণ পণ্যের পরিবহন ব্যাহত হয়েছে।

এই পণ্যগুলো বিমান শিল্প, সেমিকন্ডাক্টর উৎপাদন, সার শিল্প এবং চিকিৎসা প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতোমধ্যে অ্যালুমিনিয়ামের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

কাতারের এলএনজি স্থাপনায় হামলার কারণে হিলিয়াম উৎপাদন বন্ধ হয়ে গেছে। সার সংকটের কারণে বৈশ্বিক খাদ্য সরবরাহও ঝুঁকির মুখে পড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিভিন্ন শিল্প খাতে অস্থিরতা বাড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব আরও গভীর হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) জানিয়েছে, যুদ্ধ জুন পর্যন্ত চললে বিশ্বের প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে। এ পরিস্থিতিতে ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যেতে পারে। ডাব্লিউএফির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় বলেন, খাদ্য, জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বৈশ্বিক ক্ষুধার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, যা একটি ভয়াবহ পরিস্থিতি নির্দেশ করছে।

সূত্র: আলজাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions