শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

রাঙ্গামাটি শহরে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেফতার ৪

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৮৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ রাঙ্গামাটি কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি কলেজ গেইট এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের সার্কেল অফিসের সামনে পাকা সড়কের উপর।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২১ (একুশ) পিস ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের কোতয়ালী থানায় নিয়ে এসে এ বিষয়ে এজাহার দায়ের করা হলে কোতয়ালী থানায় মামলা নং-০৮, তারিখ ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—

১। মোঃ মাসুদ ওরফে বাবু (২৫), পিতা-মোহাম্মদ হারুন, মাতা-মৃত এলাচি বেগম। স্থায়ী ঠিকানা: বরগুনা থানা, জেলা বরিশাল। বর্তমান ঠিকানা: আমানতবাগ, কলেজ গেইট, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।

২। শহিদুল ইসলাম (১৯), পিতা-সেকান্দার, মাতা-ছাবিনা বেগম। স্থায়ী ঠিকানা: হালুয়াঘাট থানা, জেলা-ময়মনসিংহ। বর্তমান ঠিকানা: মুসলিম পাড়া, ভেদভেদী, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।

৩। মোঃ রাসেল (২২), পিতা-মৃত রফিক, মাতা-মাছুমা বেগম। স্থায়ী ঠিকানা: আমানতবাগ, কলেজ গেইট, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।

৪। মোঃ হাবিবুর রহমান (১৯), পিতা-মোঃ আব্দুল মানিক, মাতা-মোসাঃ নূরজাহান বেগম। স্থায়ী ঠিকানা: আমানতবাগ, কলেজ গেইট, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা নং-০৮, তারিখ ১৭/০৩/২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions