শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৬৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য অঞ্চলে বন ও জীববৈচিত্র্য দিন দিন হুমকির মুখে পড়ছে। বর্তমান ও আগামী প্রজন্মের স্বার্থে বন সংরক্ষণের পাশাপাশি বন্যপ্রাণীর জন্য অবাধ আবাসস্থল নিশ্চিত করতে হবে, যেখানে তারা নিরাপদে প্রজনন ও বসবাস করতে পারে—এমনটাই বলেছেন কৃষিবিদ কাজল তালুকদার।
বুধবার (৪ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়িত “জীববৈচিত্র্য সংরক্ষণ” প্রকল্পের আওতায় কল্যাণপুর উদ্যোগ রিসোর্স সেন্টারে আয়োজিত দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলার ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) নেটওয়ার্ক সদস্য, নারী হেডম্যান ও কার্বারী নেটওয়ার্কের জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী বিষয়ক দ্বন্দ্ব ব্যবস্থাপনা নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আহ্বায়ক নাই উ প্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, ইআরআরডি-সিএইচটি ইউএনডিপি-এর জেলা ব্যবস্থাপক বিহীত বিধান খীসা, প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তারুম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিসা চাকমা এবং সিআইপিডি-এর বাবুল চাকমা। এতে জেলার দশ উপজেলার হেডম্যান, কার্বারী, ভিসিজি সদস্য ও বন্যপ্রাণী উদ্ধার টিমের সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-র অর্থায়নে এবং ইউএনডিপি-র সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions