শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দলের হোক কিংবা বাইরের—দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
বুধবার (৪ মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-এর এনেক্স ভবনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “৫ আগস্টের পর বিভিন্ন সভা-সমিতি ও সংগঠন দখলের ঘটনায় আমার দলের নাম এসেছে—এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। যদি কোনো অসাংগঠনিক বা অনিয়মের ঘটনা ঘটে থাকে, তা দলের ভেতরের হোক কিংবা বাইরের—প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। উন্নয়ন কার্যক্রম যেন বিতর্কমুক্ত ও জনমুখী হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটনসহ সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব খাতে কার্যকর সমন্বয় ও বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions