মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মাঠের লড়াই হতে খুব দেরি নেই। মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের লড়াই শুরু হবে বাংলাদেশের। প্রথমবারের মতো এশিয়ার নারী ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার অপেক্ষায় থাকা মেয়েরা স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত। বেশি রোমাঞ্চিত এখানকার সুযোগ-সুবিধা দেখে। বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার সাধারণত ভোরে অনুশীলন করিয়ে অভ্যস্ত। সিডনির জুবলি স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন সূচি পড়েছে সকাল ৯ টা থেকে। এতে খানিকটা অসন্তুষ্ট এই বৃটিশ কোচ। জুবলি স্টেডিয়াম ছোট হলেও সুযোগ সুবিধা পর্যাপ্ত। এটা আগে অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লীগের ক্লাব সিডনি এফসির প্রধান ভেন্যু ছিল। এখনও এখানে সিডনি এফসি লীগের ম্যাচ খেলে। এই ভেন্যুতে গতকাল নিয়ে দু’দিন অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় আছেন আফঈদা-ঋতুপর্ণারা। দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই ছিল মূল লক্ষ্য। সেই চাওয়া পূরণ হওয়ার পর এরই মধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছে দল, সেখানে যে ভুল-ত্রুটিগুলো কোচের নজরে পড়েছে, সেগুলো নিয়েই কাজ চলছে আঁটঘাট বেঁধে। জুবিলি স্টেডিয়ামে গতকালের অনুশীলনে এ দিকটায় বাড়তি গুরুত্ব দিয়েছেন বাটলার। অনুশীলনে ঘাম ঝরানোর পর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সুরভি আকন্দ প্রীতি। সেখানে প্রীতি বলেন, ‘যদি আমি খেলার সুযোগ পাই, আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, খেলবে, তো এটা ভালো লাগারই কথা। কাজ তো হচ্ছেই, সব দিক দিয়েই ট্রেনিং সেশনে যা আমাদের ভুল-ত্রুটি হয় সেটা ধরিয়ে দেয় আমাদের, তো ওইটা শুধরানোর চেষ্টা করি আমরা।’ প্রীতি বলেন, সিডনি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচের পরের অনুশীলনে খুটিয়ে খুটিয়ে তাদের পরখ করছেন কোচে। প্র্যাকটিস ম্যাচ নিয়ে এই ফরোয়ার্ড বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো (প্রস্তুতি হচ্ছে), সবকিছু মিলিয়ে। এখানে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলছি, তো ওখানে যা ভুল-ত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরে দেয়ার চেষ্টা করছে। ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে (১-১ ড্র হয়েছিল ম্যাচটি)। আমরা ভালো করেছি, ওরাও তো শক্তিশালী দল।’ ফিজিও ইস্যুতে কিছুটা ছন্দপতন ছিল। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে দায়িত্ব পড়েছিল জাকিয়া রহমানের কাঁধে। তিনিও এপেনডিসাইটিসে আক্রান্ত হওয়ায় কাজ চালিয়ে যেতে পারেননি। ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়া এসে ঝামেলায় পড়েছিল দল। এ নিয়ে খোদ বাফুফে সভাপতি
তাবিথ আউয়ালও ক্ষোভ ঝেড়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর। অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে দিয়ে সেই শূন্যতা পূরণ করেছে বাংলাদেশ। নতুন ফিজিওর সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছে না বলে জানিয়ে প্রীতি বলেন, ‘মানিয়ে নিতে কোনো কষ্ট হচ্ছে না। এখানে হচ্ছে, আমাদের ফিজিও তো ছিল, তো উনি (জাকিয়া রহমান) অসুস্থ হয়ে গেছে একটু, তো ওনার সার্জারি হয়েছে, তো সে জন্য আসতে পারে নাই। তো এখানকার ফিজিও আলহামদুলিল্লাহ ভালো, সবাই মানিয়ে নিতে পারছি।’ এদিকে আজ পার্থের অপটাস স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া ফিলিপাইনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১২ দলের এই লড়াই। সিডনির কমব্যাংঙ্ক স্টেডিয়ামে চীনের ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে বাংলাদেশের। আগামী ৬ই মার্চ আফঈদাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। পার্থে ৯ই মার্চ উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions