রাঙ্গামাটির বালুখালীতে টিসিবির তেল নিয়ে অনিয়মের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২১ দেখা হয়েছে

মোহাম্মদ সোহলে রানা :- রাঙ্গামাটির বালুখালী ৬নং ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রিকে কেন্দ্র করে অনিয়ম ও নিম্নমানের সয়াবিন তেল সরবরাহের অভিযোগ উঠেছে।
স্থানীয় ভোক্তাদের দাবি, সরকারি নির্ধারিত মূল্য ৬১০ টাকা পরিশোধ করে প্যাকেজ পণ্য কিনলেও সরবরাহকৃত ভোজ্যতেলের মান নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। অনেক বোতলে সিল, উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের সময়সীমা কিংবা স্বীকৃত মানচিহ্ন স্পষ্টভাবে উল্লেখ নেই। ব্র্যান্ডের নাম ও অনুমোদিত লোগো না থাকায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ভোক্তাদের আরও অভিযোগ, স্বাভাবিক তাপমাত্রায় তেল অস্বাভাবিকভাবে জমাট বাঁধছে বা নিচে স্তর তৈরি করছে, যা নিম্নমানের বা ভেজাল তেলের ইঙ্গিত হতে পারে। এতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন তারা।


এ বিষয়ে ডিলার রেদোয়ান বারী, মেহেরাব স্টোর জানান, চট্টগ্রামস্থ টিসিবির আঞ্চলিক কার্যালয় থেকে সরাসরি পণ্য সরবরাহ করা হয়েছে। স্থানীয়ভাবে কোনো প্রকার পরিবর্তন বা ভেজাল মেশানো হয়নি বলেও দাবি করেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথাও বলেন তিনি।
এদিকে রাঙ্গামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
ভোক্তারা দ্রুত তদন্ত ও মান যাচাইয়ের দাবি জানিয়েছেন। তাদের মতে, ভর্তুকি মূল্যের পণ্যে অনিয়ম প্রমাণিত হলে তা সাধারণ মানুষের আস্থা ও সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions