শিরোনাম
পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন: বিবিসিকে জেলেনস্কি ১২ই মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট পাহাড়ের অবিসংবাদিত সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভুষিত করার দাবি– স্মরণ সভা ও ইফতার মাহফিলে বক্তারা পার্বত্য চট্টগ্রামের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনের দাবি ও ‘রেইনবো নেশন’ স্বাগত জানিয়ে বিবৃতি ক্রিকেটে ভারতের যত অবাঞ্ছিত রেকর্ড সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, সিজিএস মাইনুর নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪

পার্বত্য চট্টগ্রামের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রমজান মাসে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তাঁর নিজ অফিস কক্ষ থেকে টেলিফোনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সাথে কথা বলে এই নির্দেশনা দেন তিনি।

ফোনালাপে তিনি পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং এই রোজার মাসে স্থানীয় পর্যায়ে বাজার দর নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ ও জ্বালানির যথাযথ ব্যবহারসহ আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস না করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য তিনি সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

ফোনালাপে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। বিশেষ করে ভূমি সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো অত্যন্ত সুচিন্তিতভাবে এবং আইন ও বিধি অনুযায়ী প্রজ্ঞার সাথে সমাধান করতে হবে।

এছাড়া এলাকার যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

পার্বত্য এলাকায় কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে এদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।

বান্দরবানের লামা থেকে শুরু হতে যাওয়া সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম যেন সফলভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তিনি বান্দরবান জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যসচিক চারা রোপণের তাগিদ দেন। এছাড়া তিন জেলাতেই পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সরকারের ১৮০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যুব উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তদারকি করার জন্য তিনি জেলা প্রশাসকদের প্রতি বিশেষ নির্দেশনা দেন মন্ত্রী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions