শিরোনাম
ক্রিকেটে ভারতের যত অবাঞ্ছিত রেকর্ড সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, সিজিএস মাইনুর নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ ফের জেন-জি বিক্ষোভ : আবারও কি বড় আন্দোলনের পথে ইরান এবার স্থানীয় নির্বাচনের আলোচনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইন লঙ্ঘন করে যে সব রিসোর্ট তৈরি করা হয়েছে সেগুলো খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে–পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ১২ মার্চ বসবে সংসদের প্রথম অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার

ফের জেন-জি বিক্ষোভ : আবারও কি বড় আন্দোলনের পথে ইরান

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যখন চলমান, ঠিক সেই সময়েই ইরানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জেন জি বিক্ষোভ। রাজধানী তেহরানে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ, মিছিল করেছেন সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর, জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার প্রথম দফায় রাজধানীতে সমাবেশ শুরু হয়। সেই ধারাবাহিকতায় রবিবারও আন্দোলন অব্যাহত থাকে।

সরকারবিরোধী তরুণদের এই বিক্ষোভের পাল্টায় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ, তরুণীরাও মিছিল, সমাবেশের ডাক দেয়। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে উঠে এসেছে শরিফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির সময়ের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলে সরকারবিরোধী নানা স্লোগানও দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞায় চাপে রয়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা ইরানি রিয়াল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে অসন্তোষ থেকেই গত ডিসেম্বরের শেষ দিকে ব্যবসায়ী, দোকানমালিকদের আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুত সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

এখন প্রশ্ন উঠছে, এই নতুন করে শুরু হওয়া জেন জি বিক্ষোভ কত দূর গড়াবে এবং আলোচনার টেবিলে থাকা পরমাণু ইস্যুর ওপর এর কী প্রভাব পড়বে। সোর্সঃ এএফপি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions