একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘বঙ্গসম্মান’ পেলেন তারা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে ‘বঙ্গসম্মান’-এর ঘোষণা করা হলো। চলতি বছরে বিনোদনজগতের একঝাঁক কৃতী মানুষকে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননা দিলো রাজ্য সরকার।

এবার গানের জগতে অনন্য অবদানের জন্য বঙ্গবিভূষণ পেলেন শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্রসহ গায়ক তথা রাজনীতিক বাবুল সুপ্রিয়। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে চিত্রকর গণেশচন্দ্র হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের।

অন্যদিকে, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি বঙ্গভূষণ সম্মাননা পেলেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল ও অদিতি মুন্সী।

পরমব্রত চট্টোপাধ্যায় প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমা-সিরিজের পাশাপাশি সমান তালে মুম্বাইয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন।

মনোময় ভট্টাচার্যের প্রায় তিন দশকের ক্যারিয়ার। মূলত রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানের জগতে অন্যতম নাম মনোময়।

গায়ক রূপঙ্কর বাগচী জাতীয় পুরস্কার আগেই পেয়েছেন। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে বঙ্গভূষণ সম্মান পেলেন। বাংলা সিনেমার জগতে রূপঙ্করের রয়েছে ঝুলিভর্তি হিট কিছু গান।

অদিতি মুন্সীর যাত্রা শুরু হয়েছিল একটি রিয়্যালিটি শো থেকে। সেখান থেকে তৃণমূলের বিধায়ক। এবার বঙ্গভূষণ সম্মান পেলেন কীর্তন শিল্পী অদিতি।

বাংলা আধুনিক গানের অন্যতম নাম রাঘব চট্টোপাধ্যায়। এবার এই গায়ক বঙ্গসম্মান পেলেন।
সূত্র: আনন্দবাজার

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions