শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত বেড়ে ১২

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ দেখা হয়েছে

ডেম্ক রির্পোট:- লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। ইসরাইল জানিয়েছে, তারা হিজবুল্লাহ এবং তাদের ফিলিস্তিনি মিত্র হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, সেখানে চালানো হামলায় তাদের এক ‘কমান্ডার’ নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরাইল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। ওই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল এক বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহর সঙ্গে সংঘাত থামানো। ইসরাইল সাধারণত দাবি করে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালায়। তবে মাঝে মাঝে হামাস যোদ্ধাদেরও লক্ষ্যবস্তু করা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় ১০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু আছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর আগে জানিয়েছিল, ওই অঞ্চলে ভারী হামলায় ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালিয়েছে। এই হামলার কয়েক ঘণ্টা আগে দেশটির বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় দু’জন নিহত হন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions