ওয়াদুদ ভুঁইয়াকে মন্ত্রী করার দাবি অনিমেষ চাকমা রিংকুর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ দেখা হয়েছে

খাগড়াছড়ি::- খাগড়াছড়ি আসনের নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়াকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ব্যতীত যে কোনো একটি মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব প্রদানের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দৈনিক বর্তমান বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই দাবি তোলেন। তিন পার্বত্য জেলাবাসীর পক্ষ হয়ে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওয়াদুদ ভুঁইয়া যেভাবে নিরলস পরিশ্রম করেছেন, ত্যাগ করেছেন, হামলা-মামলা, জেলজুলুমের শিকার হয়েছেন — ওনাকে জাতীয় পর্যায়ে একটি মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব দেওয়া দরকার।”


তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত পার্বত্যাঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে এবং পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে ওয়াদুদ ভুঁইয়াকে মন্ত্রীত্ব প্রদান করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।
অনিমেষ চাকমা রিংকু বলেন, “পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে যে বৈষম্য বিদ্যমান, তা দূর করতে কেন্দ্রীয় পর্যায়ে একজন শক্তিশালী প্রতিনিধি থাকা অপরিহার্য। ওয়াদুদ ভুঁইয়া সেই প্রতিনিধিত্বের যোগ্য দাবিদার।”
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ বহু বছর ধরে জাতীয় রাজনীতিতে প্রান্তিক অবস্থানে রয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিবর্তনের এই ক্রান্তিলগ্নে পার্বত্যবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারাও ওয়াদুদ ভুঁইয়াকে মন্ত্রীত্ব প্রদানের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই দাবি বিবেচনার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions