শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটি-২৯৯ আসনে এক হাজার ২৮৩ জন ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি বা ব্যালট পেপার জমা দেননি। তবে তারা গণভোটে অংশ নিয়েছেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কর্তৃক প্রকাশিত নির্বাচনী ফলাফলে এ তথ্য দেখা গেছে।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচনের ভোটের চেয়ে গণভোটের ব্যালট পেপার ১ হাজার ২৮৩টি বেশি। জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৭৯৯ এবং গণভোটে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮২। এর অর্থ হলো, ১ হাজার ২৮৩ জন ভোটার শুধুমাত্র গণভোটে অংশ নিয়েছেন, কিন্তু সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে ভোট দেননি বা ব্যালট পেপার জমা দেননি।

আওয়ামী লীগ সমর্থক হওয়ার সম্ভাবনা:
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শুধুমাত্র গণভোটে অংশ নেওয়া এসব ভোটার আওয়ামী লীগ সমর্থক হতে পারেন। রাঙ্গামাটি জেলার সাংবাদিকরা মনে করেন, “শুধু গণভোট প্রয়োগ করা ভোটাররা আওয়ামী লীগ সমর্থক হতে পারে।” রাঙ্গামাটির সমাজকর্মী ইন্টুমনি তালুকদারও একই ধারণা ব্যক্ত করেছেন।

দীপেন দেওয়ানের বিপুল জয়:
রাঙ্গামাটি-২৯৯ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান। তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের পহেল চাকমা পেয়েছেন মাত্র ৩০ হাজার ৯৯২ ভোট। বিজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৮৪৮ ভোটে। এ আসনে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৮ হাজার ৭০৭ এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৫।

গণভোটে ‘না’ ভোটের জয়:
রাঙ্গামাটি আসনে গণভোটে ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটের চেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ এবং ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৭১ হাজার ৬৯৯। অর্থাৎ ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটের চেয়ে ১ লাখ ৮ হাজার ১০৬ বেশি পেয়েছে, যা মোট প্রদত্ত বৈধ ভোটের ৭১ দশমিক ৫ শতাংশ।

উচ্চ হারে বাতিল ভোট:
রাঙ্গামাটি আসনে বাতিলকৃত ভোটের সংখ্যা উল্লেখযোগ্য। জাতীয় সংসদ নির্বাচনে বাতিল ভোট পড়েছে ৪৮ হাজার ৭০৭টি এবং গণভোটে বাতিল ভোট পড়েছে ২৩ হাজার ৫৭৮টি। জাতীয় সংসদ নির্বাচনে বাতিল ভোটের হার মোট প্রদত্ত ভোটের প্রায় ২১ দশমিক ৫ শতাংশ, যা অস্বাভাবিক উচ্চ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

রাজনৈতিক তাৎপর্য:
এই অস্বাভাবিক ভোটদানের ধরন রাং। রাঙ্গামাটি আসনের রাজনৈতিক প্রবণতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। ১ হাজার ২৮৩ জন ভোটার সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না করলেও গণভোটে অংশ নিয়েছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের প্রতি তাদের আনুগত্যের ইঙ্গিত বহন করতে পারে।
বিজয়ী প্রার্থী দীপেন দেওয়ানের বিপুল ব্যবধানে জয় এবং গণভোটে ‘না’ ভোটের প্রাধান্য রাং। রাঙ্গামাটি আসনে বিশেষ রাজনৈতিক গতিধারার প্রতিফলন ঘটিয়েছে। পার্বত্য চট্টগ্রামের অন্যান্য দুই আসন খাগড়াছড়ি ও বান্দরবানেও গণভোটে ‘না’ ভোট এগিয়ে থাকায় এ অঞ্চলে গণভোট নিয়ে ভোটারদের বিশেষ মনোভাবের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions