এই বিজয় গণতন্ত্রের: বিএনপি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এয়োদশ সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দলের নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় আখ্যায়িত করেছে বিএনপি। দলটি বলছে, এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাক্সক্ষা এবং অনুভূতি। বিএনপি গণ মানুষের দল, তৃণমূলের ক্ষমতা দল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন। যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।

মাহদী আমীন বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন। ইনশআল্লাহ ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা এবং আগামী বিএনপি সরকার জনগণের সে প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহীমূলক স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাআল্লাহ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, যে সরকারটি হবে, এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের উপর অনেক শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবে। আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যার সমাধান করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions