শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

যারা আমাকে ভোট দিয়েছেন তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব: উকিল আব্দুস সাত্তার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৭ দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া:- যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিজয়ী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এ সময় উকিল আবদুস সাত্তার বলেন, ‘সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার জন্য তো দুঃসময়ই ছিল। এই দুঃসময়ে যারা আমাকে ভোট দিয়েছেন, জয়ী করানোর চেষ্টা করেছেন, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমার সাধ্য অনুযায়ী এলাকাবাসীর উপকারে আসার চেষ্টা করব।’

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এরপর রাত সোয়া ৯টার দিকে উপনির্বাচনের নিয়ন্ত্রণকক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম ভোটের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আবদুল হামিদ পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এই আসনে পাঁচবার সংসদ সদস্য ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions